হৃদরোগে আক্রান্ত এক সাংবাদিকের মৃত্যু জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের শোক

0
624

স্টাফ রিপোটারঃ বগুড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিনিয়র সাংবাদিক এম আর এইচ রফিক মুক্তা মারা গেছেন। সোমবার (১৮ মে) রাত দুইটার পর সাংবাদিক এম আর এইচ রফিক মুক্তা (৫৬) বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি সংবাদ সংস্থা এফএনএসএ কর্মরত ছিলেন। তিনি বগুড়া শহরের চেলোপাড়ায় বসবাস করতেন। এদিকে সাংবাদিক এম আর এইচ রফিক মুক্তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও

Advertisement

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বগুড়া জেলা শাখার আহবায়ক আব্দুল গফুর, খোরশেদ আলম কাজল,সোহেল রানা,হাসান,আহাদ প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here