হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক, ছড়ানো হচ্ছে অশ্লীল ছবি

0
159

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সিনেমার কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি।
সেখান থেকেই তিনি কালবেলাকে জানালেন আবারও হ্যাকার কবলে পড়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজ।
শনিবার রাত ২টা ৫০ এর দিকে তার ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, উগান্ডা
সাইবার টিম দ্বারা পেজটি হ্যাক করা হয়েছে।
এক অডিও বার্তায় আলম বলেন, ‘আমার পেজ আবারও হ্যাক করা হয়েছে। বিষয়টি ডিবিকে জানিয়েছি। আমার আইটি
বিভাগও পেজটি উদ্ধারে কাজ করছে।’
এদিকে হ্যা কাররা পেজের কাভারের ছবি পরিবর্তন করে একটি অশ্লীল ছবি শেয়ার করে। তবে কমিউনিটি
গাইডলাইনের আওতা য় ছবিটি ফেসবুক সরিয়ে দিয়েছে। তবে অনেকেই কাছেই বিভ্রান্তিমূলক তথ্য পাঠানো হচ্ছে
জানান আলম।
এ ছাড়া ভারতের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি বুরহান ওয়ানিকে নিয়েও একটি পোস্টও দেওয়া হয়েছে।
গত বছরও হ্যাকারদের কবলে পড়েছিল ফেসবুক পেজসহ হিরো আলমের দশটি অ্যাকাউন্ট। এবার আবারও একই
ঘটনার শিকার হলেন তিনি। তবে ফেসবুকে তার ভেরিফায়েড পেজটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here