হাসপাতালের বেডে মুক্তামনিবিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনি শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 5254

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (5254, 'post_views_count', '0')

0

হাসপাতালের বেডে মুক্তামনিবিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনি শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তরফ থেকে এ কথা জানিয়ে বলা হয়েছে, তারা ?মুক্তামনির মেডিকেল পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আবারও আগামী সপ্তাহে বসবে।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ও মুক্তামনির মেডিকেল বোর্ডের সদস্য ডা. সামন্ত লাল সেন বলেন, শিশু মুক্তামনিকে দুই ব্যাগ লাল রক্ত এবং এক ব্যাগ সাদা রক্ত দেয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত খাবারও দেয়া হচ্ছে। এখানে আসার পর যে তার শরীরে যে দুর্বলতা ছিল তা এখন কাটিয়ে উঠছে।

Advertisement

ডা. সামন্ত লাল বলেন, শিশুটির বেশ কিছু মেডিকেল পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসেছে। আরও কিছু রিপোর্ট বাকি আছে। সেগুলো হাতে পেলে আগামী সপ্তাহে আমরা আবারও মেডিকেল বোর্ড বসব। তবে শিশুটির শরীরে ধারাবাহিকভাবে অনেক অস্ত্রোপচার করা হবে বলে জানান তিনি।
মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের ডা. সামন্ত লাল সেন ছাড়াও আছেন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ আটজন।
বিরল রোগে আক্রান্ত ১১ বছরের মুক্তামনিকে গত ১১ জুলাই (মঙ্গলবার) ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শিশুটির এক হাত ফুলে শরীরের চেয়েও ভারী হয়ে গেছে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে সেই ফুলে যাওয়া অংশে। শরীরের অসহ্য ব্যথা ও যন্ত্রণায় মুক্তামনি বসতেও পারে না।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here