হবিগঞ্জে ভুয়া সাংবাদিক সোহেল ও সার্ভেয়ার মানিক মিয়ার যত অপকর্ম

0
793

স্টফ রিপোটার:

Advertisement

হবিগঞ্জে নাম সর্বস্ব পত্রিকার সম্পাদক নামধারী, হবিগঞ্জ সদর উপজেলা ভুমি অফিসের দালাল হিসেবে পরিচিত, হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী ভুয়া সাংবাদিক এমদাদুল ইসলাম সোহেল ও হবিগঞ্জ সদর ভুমি অফিসের সার্ভেয়ার মানিক মিয়ার নানা অপকর্মে অতিষ্ট স্থানীয় এলাকাবাসী। ভুয়া সাংবাদিক সোহেল ও সার্ভেয়ার মানিক মিয়ার অপকর্মের বিষয়ে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার সভাপতি, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো: জমির আলী প্রতিবাদ করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে সোহেল ও মানিক দুজনে মিলে প্রতিবাদকারী জমির আলীকে প্রতিনিয়তই প্রাননাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, ভুয়া সাংবাদিক এমদাদুল ইসলাম সোহেল ও ভুমি অফিসের সার্ভেয়ার মানিক মিয়ার অপকর্মের বিরুদ্ধে সাংবাদিক জমির আলী সোচ্চার হওয়াতে সোহেল-মানিক সিন্ডিকেট নিজেদের অপকর্ম আড়াল করার জন্য বিভিন্নভাবে মিথ্যা ও কাল্পনিক তথ্য উপাত্ত দিয়ে দৈনিক লোকালয় বার্তা পত্রিকায় জমির আলীর নামে নিউজ প্রকাশ করে। বিষয়টি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

এদিকে নাজরাতুন নাঈম মৌসুমী বাদী হয়ে এমদাদুল ইসলাম সোহেলের নামে হত্যা মামলা দায়ের করে। মামলা নং ৩৯, তাং ২৭/১১/২০১০ ইং এবং ধারা ৩৬৪/ ৩০২ /২০১/৩৪ পেনাল কোড। মোঃ রমিজ আলী পিতা মৃত মহব্বত আলী সাং রাজনগর উপজেলা থানা হবিগঞ্জ সদর, সোহেলের নামে সদর থানার চাঁদাবাজির মামলার করে। মামলা নং-৪৪, তারিখ ২৫/১০/২০০৮ইং ধারা ৪২০/৩৮৫/৫০৬,পেনাল কোড। তাছাড়া নারী নিযাতন ও আইসিটি আইনেও তার নামে মামলা রয়েছে। এধরনের লোক কিভাবে সাংবাদিক পরিচয় প্রদান এমন প্রশ্œ সচেতন জনমনে। ভুয়া সাংবাদিক সোহেল বিরুদ্ধে এরূপ আরো অনেক অপকর্ম রয়েছে। এসব বিষয়ে অনসন্ধান অব্যাহত রয়েছে। বিস্তারিত আসছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here