হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর টমটমচালকের লাশ উদ্ধার

0
513

নিখোঁজের দুই দিন পর শাকিল আহমেদ (১৭) নামে একজন টমটমচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের হামুয়া নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিল পেশায় একজন টমটমচালক।

Advertisement

গত শুক্রবার সকালে টমটম নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে ওই দিন রাতেই তার ভাই মিজান শায়েস্তাগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযানে নামে । শুক্রবার ভোর রাতে শহরের উমেদনগর এলাকা থেকে টমটমটি উদ্ধার করা হয় এবং দিপুল চন্দ্র কর (২৫) নামে যুবককে আটক করা হয়। সে সিলেট জেলার গোয়ালা বাজারের গুপেশ চন্দ্র করের ছেলে। ওসি আরও জানান, আটককৃত দিপুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও নিহত টমটমচালক শাকিল আহমেদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শাকিল শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুনাম গ্রামের মুসলিম মিয়ার পুত্র।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here