সড়কে শৃক্সখলা ফেরাতে তাপসের পরিকল্পনা

0
799

কামরুল হাসানঃ সড়কে শৃক্সখলা ফেরাতে ঢাকাকে বাস- ট্রাকের চাপ মুক্ত করতে সাভারের বিরুলিয়া,হেমায়েতপুর,কেরানীগঞ্জ,ও কাঁচপুর এলাকায় নতুন আন্তজেলা বাস ট্রাক টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ও ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রস্তাবিত এ আন্তজেলা বাস ট্রাক টার্মিনানের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এসময় আরও বলেন,গণ পরিবহনে সড়কে শৃক্সখলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে ও জন দুর্ভোগ কমানো হচ্ছে।

Advertisement

এসব এলাকায় নতুন বাস ট্রাক টার্মিনাল হলে ঢাকা শহরে আর গাড়ির চাপ থাকবে না এছাড়া ঢাকার মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে শুধু লোকাল থাকতে পারবে কিন্তু দুর পাল্লার বাস থাকতে পারবে না বলেও বলেন তিনি।পরিদর্শনে এসময় উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here