সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

0
587

রাজধানীর মিরপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় শামীমা আকতার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহত শামীমা মাগুরা সদর উপজেলার হারেস মোল্লার স্ত্রী। পরিবার নিয়ে তিনি মাজার রোড লালকুঠি বাজার এলাকায় ভাড়া থাকতেন।

Advertisement

তিনি একজন গৃহকর্মী। শামীমার স্বামী হারেস মোল্লা পুলিশকে বলেছেন, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মাজার রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় তার স্ত্রী গুরুতর আহত হন। রাত সাড়ে ১১টার দিকে শামীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরো বলেন, যে গাড়ির ধাক্কায় শামীমার মৃত্যু হয়েছে সেটি পুলিশ শনাক্ত করতে পারেনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here