স্বামী নিককে নিয়ে প্রসংশায় পঞ্চমুখ প্রিয়াংকা

0
806

অবি ডেস্কঃ ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে সম্পন্ন হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের।

Advertisement

 

বিয়ের পর অতিক্রান্ত হয়েছে প্রায় দেড় মাস। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে নিক জোনাসকে নিয়ে প্রশ্ন করা হয় প্রিয়াংকাকে।

প্রিয়াংকা বলেন, স্বামী হিসেবে নিক অত্যন্ত শান্ত একজন মানুষ। তারা দুজনেই কাজপাগল। কাজের বাইরে যেটুকু সময় পান, তারা একে অপরের সঙ্গে কাটাতেই ব্যস্ত হয়ে পড়েন।

বিয়ের পর প্রথমে ওমান, পরে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা করতে যান প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here