সৌদি আরব সিনেমা হলও খুলছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12363

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12363, 'post_views_count', '0')

0

২০১৮ সাল এর প্রথমদিক থেকেই হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতে পারেন সৌদি আরবের নাগরিকরা। আগামী বছর থেকে জনসাধারণকে সিনেমা দেখার অনুমতি দেওয়া হবে বলে সোমবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিডিনিউজের। বিবৃতিতে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালেহ আলওয়াদ বলেছেন,

Advertisement

‘শিল্পটির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জেনারেল কমিশন ফর অভিওভিজুয়াল মিডিয়া সৌদি আরবে সিনেমার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।’ ২০১৮ সালের মার্চের মধ্যেই প্রথম সিনেমা মুক্তি পাবে, তারা এমনটিই প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন আলওয়াদ। ধর্মীয়ভাবে কঠোর রক্ষণশীল দেশ সৌদি আরবে এতদিন সিনেমা নিষিদ্ধ ছিল। কিন্তু ‘কট্টরপন্থা’ উপড়ে ফেলে ‘মধ্যপন্থার’ ইসলাম ধর্মে আস্থা রাখার অঙ্গীকার করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মধ্যপন্থী ইসলামের প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আধুনিক সৌদি আরব গড়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন। চলতি বছর ২১ জুন হঠাত করে উত্তরাধিকারী হওয়ার পর থেকেই বিশ্বে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে উদ্যোগ নিচ্ছেন তিনি; গোঁড়ামির বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে চাইছেন। ২০১৮ সালের জুন থেকে সৌদি আরবে নারীদের গাড়ি চালাতে দেওয়ার মাইলফলক সিদ্ধান্তের পর নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ দেওয়ার কথাও ঘোষণা করেছে সৌদি আরব। এবার সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা এল।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here