সোনারগাঁয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

0
905

জাকিয়া সুলতানা:

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যারবাজার ইউনিয়নের সভাপতি নবী হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে সোনারগাঁও উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার (১২এপ্রিল)সকাল ১০ ঘটিকায় উপজেলার প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষেন করেন।

উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে প্রতিবাদ সভা করেন। এসময় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলার যুবগীগের সভাপতি নান্নু সাধারন সম্পাদক আলী হায়দার, পিরোজপুর ইউনিয়নের যুবগীগেের সাধারন সম্পাদক তানভীর আহামেদ, তাতী লীগের সম্পাদক আসাদুজ্জামান নূর। প্রতিবাদ সভায় উপজেলা যুব লীগের সভাপতি নান্নু বলেন, সানাউল্লাহ হ্যা মামলা থেকে নবী হোসেন কে বাদ না দেওয়া হলে আগামী ১৭ এপ্রিল ঢাকা চট্রগ্রাম মহা সড়কে অবরোধ করা হবে। মানব বন্ধন শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের কাছে একটি স্বারক লিপি প্রধান করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here