সোনারগাঁয়ে আগুনে পুড়ে একটি পরিবারের সবকিছু ছাই

0
531

জাকিয়া সুলতানা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার বানিনাথ পুর গ্রামের আমান উল্লার বাড়িতে আগুন লেগে বসত বাড়ি, ঘরের ফার্নিচার, নগদ টাকা, জুয়েলারি পুড়ে ছাই। ১৪ এপ্রিল শনিবার সকাল ১১:৩০ মিনিটে অগ্নিকান্ড ঘটে। এলাকাবাসীর সূএে জানা যায় যে, বানিনাথ পুর গ্রামের ব্যাবসায়ী আমান উল্লার বাড়িতে দীর্ঘ ১০ বছর যাবৎ টিনের ঘরে সন্ঞ্জয় নামের এক ভাড়াটিয়া পরিবার সহ বসবাস করে আসছিল। শনিবার হঠাৎ আগুন লেগে ঘরের ভিতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই। সরজমিনে দেখা যায়, ভট্রপুর স্কুলের বটমূলে বর্ষবরন অনুষ্ঠান চলছিলো হঠাৎ আগুনের কালো ধুয়া দেখে এলাকাবাসী ও প্রশাসনের লোকজন ছুটে যায় তাদের সহযোগিতায় আগুন নিভানো সম্ভব হলে ও ঘরের ভিতরের কোন মালামাল বাহির করা সম্ভব হয়নি।

Advertisement

বাড়াটিয়া সঞ্জয় বলেন, আমি বিগত ১০ বছর যাবৎ এই বাড়িতে বসবাস করে আসছি আমি আজ আমার পরিবার নিয়ে বাড়ির বাহিরে ছিলাম। আমি মোবাইলে আগুন লাগার কথা জানতে পারি এসে দেখি আমার সব কিছু পুড়ে ছাই তিনি আরো বলেন কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here