সোনারগাঁও উপজেলা আ’লীগের সকল তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিলেন —ওবায়দুল কাদের

0
579

মো.দ্বীনইসলাম অনিক,নারায়ণগঞ্জ ঃ তৃণমূল নেতাকর্মীদের অংশ গ্রহণে এবং উৎসব মূখর সম্মেলনের মাধ্যমে অতি শীঘ্রই সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হবে তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের সময় তিনি নেতাকর্মীদের এ নির্দেশ দেন। ২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে টানা দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদের এমপিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Advertisement

এসময় আরও উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা এএইচএম মাসুদ দুলাল,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নু,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য ও জামপুর ইউপির চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,

জেলা যুব আনিজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন,পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,

সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া,পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন,পৌরসভা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি রনি,আওয়ামী লীগ নেতা মানিক,মামুন আল ইসমাঈলসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here