সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ মাঠে

0
512

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে আওয়ামী লীগ নেতা ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

Advertisement

 

আজ রবিবার বেলা ১২টায় এ জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফের মরদেহ প্রথমে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে  নেওয়ার কথা থাকলেও বেশি লোক সমাগমের কথা চিন্তা করে শোলাকিয়া ঈদগাহ মাঠে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, আমরা শোলাকিয়ায় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, সৈয়দ আশরাফ সাহেবের কফিন বহনকারী হেলিকপ্টারসহ মোট দুটি হেলিকপ্টার আসবে। এ বিষয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহদী হাসান জানান, শোলাকিয়া ঈদগাহে সৈয়দ আশরাফ সাহেবের মরদেহ নেওয়ার পর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে প্রথমে গার্ড অব অনার প্রদান করা হবে। এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যরা ও আওয়ামী লীগের নেতারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here