সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 60434

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (60434, 'post_views_count', '0')

0

মোজাম্মেল আলম ভূঁইয়া- প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে এক হোটেল ব্যবসায়ীকে তার নিজ দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যবসায়ীর নাম- নুর আলম (২০)। সে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। শুক্রবার (৪ জুন) সকাল ৯টায় জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের হাওর থেকে হোটেল ব্যবসায়ী নুর আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজারে নুর আলমের একটি হোটেল রয়েছে। তার দেখাশুনা করার জন্য ওই হোটেলেই থাকতে হয় তাকে। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাত অনুমান ১১টায় এক যুবক তাকে দোকান থেকে ডেকে বাহিরে নিয়ে যায়। এরপর নুর আলম আর দোকানে ফিরে আসেনি।

Advertisement

শুক্রবার (৪ জুন) সকালে পাশর্^বর্তী লক্ষীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের আলী আমজদের জমিতে হোটেল ব্যবসায়ী নুর আলমের লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী।

পরে থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দোয়ারাবাজার থানার ওসি মোঃ নাজির আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- হোটেল ব্যবসায়ী নুর আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here