সুনামগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

0
675

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে অন্য বন্ধু খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত বন্ধুর নাম- শুক্কুর আলী (২২)। সে সুনামগঞ্জ পৌরশহরের মল্লিকপুর এলাকার মৃত সেজুল মিয়ার ছেলে। আজ শনিবার (৮ মে) দুপুর ১টায় এই ঘটনাটি ঘটেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার সুনামগঞ্জ পৌরশহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা রিক্সা চালক শুক্কুর আলীর কাছ থেকে ২০০ টাকা ধার নেয় তারই বন্ধু পাশর্^বর্তী বনানীপাড়া এলাকার বাসিন্দা শাকিল মিয়া। সেই পাওনা টাকা দীর্ঘদিন যাবত না দেওয়ার কারণে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে আজ শনিবার (৮ মে) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় শাকিল মিয়া উত্তেজিত হয়ে তার বন্ধু শুক্কুর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Advertisement

পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় রিক্সা চালক শুক্কুর আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুর রহমান বলেন-ঘাতক বন্ধু শাকিলকে গ্রেফতারের চেষ্টা চলছে আর মৃত শুক্কুর আলীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here