সালেমানের সাথে মানুষির অভিষেক হচ্ছে

0
822

চলচ্চিত্র প্রতিবেদকঃ বহু নায়িকার বলিউডে পথচলা শুরু সালমান খানের হাত ধরে। শোনা যাচ্ছে সেই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন সদ্য ‘মিস ওয়ার্ল্ড’ জয়ী মানুসী ছিল্লার।
তবে কয়েকদিন আগে মানুসী জানিয়েছিলেন, বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খানের ভক্ত তিনি। তার বিপরীতেই প্রথম বলিউডে পা ফেলতে চান।

Advertisement

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা। আমির নয়, সালমানের বিপরীতে মুম্বাইতে অভিষেক হতে পারে হরিয়ানার এই সুন্দরীর।
খবরে জানানো হয়, সালমান খানের নিজস্ব ফিল্ম প্রোডাকশন হাউজ থেকে ভারতের ষষ্ঠ ‘মিস ওয়ার্ল্ড’কে লঞ্চ করা হবে। তবে কোন ছবি, কবে শুরু হবে তা এখনও কিছুই জানানো হয়নি।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরে মুকুট জিতে সবাইকে তাক লাগিয়ে দেন মানুসী। কিছুদিন আগে চীন থেকে দেশে ফিরেছেন তিনি। ফেরার পর থেকে বড় বড় সব তারকাদের প্রসংশায় ভাসছেন। সবার চোখ রয়েছে এখন তার দিকে; নানাভাবে রয়েছেন আলোচনায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here