হযরত আসমা ইবনে হাকাম মদআল ফাযারী (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: আমি আলী (রা:) কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ থেকে যখন কোন হাদিস শুনতাম তখন তখন আল্লাহ যতটুকু চেয়েছেন আমি এ দ্বারা ততটুকু উপকৃত হয়েছি। তাঁর কোন সাহাবী যখন আমার কাছে কোন হাদিস বর্ণনা করেন আমি তাকে কসম করে বলতে বলি। তিনি কসম করলে আমি তা সত্য বলে গ্রহণ করে নিই। এখন যে হাদিসটি বলছি সেটি আমাকে আবূ বকর বর্ণনা করেছেন। আর আবূ বকর অবশ্যই সত্য বলেছেন। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা:) কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যদি কোন গুনাহ করে বসে এরপর সে উযূ করে এবং সালাত আদায় করে আল্লাহর নিকট মাফ চায় তবে আল্লাহ তাআলা অবশ্যই তার গুনাহ মাফ করে দেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৪০৬)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

