সারাদেশে বিএনপির বিক্ষোভ দ্রব্যমূল্য ও গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে

0
1295

চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুতেমূল্য বৃদ্ধির সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার ঢাকাসহ সারা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পুলিশি বাধা, হামলা, গ্রেফতার উপেক্ষা করে

Advertisement

বিএনপিসহ সাধারণ মানুষ এ প্রতিবাদ কর্মসূচি পালন করে। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি স্থানে প্রতিবাদ মিছিলে পুলিশি হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন । আটক করা হয়েছে অর্ধশতাধিক নেতা-কর্মীকে। : তেজগাঁও থানা বিএনপি : তেজগাঁও থানা বিএনপির বিক্ষোভ মিছিল এল, রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান কাজী, ইঞ্জিনিয়ার আরজু, আবু জাফর পাটয়ারী বাবু, শাহ আলম হাওলাদার, রিপন টগর, হাজী বাবু, সোহেল, জামান হোসেন, রুবেল মামুন, জুয়েলসহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি বিজয় সরণি সড়কে অনুষ্ঠিত হয়। : খিলক্ষেত থানা বিএনপি : খিলক্ষেত থানা বিএনপির বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিল ৩০০ ফিট বসুন্ধরা কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে খিলক্ষেত ফাইওভারের নিচে এসে শেষ হয়। মিছিলে থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। : উত্তরখান থানা বিএনপি : উত্তরখান থানা বিএনপির একটি মিছিল বেপারী রোড থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন আহসান হাবিব মোল্লা। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর বেপারী, মুকুল সরকার, নুরুজ্জামান নুরু, রুস্তম আলী, নুরুজ্জামান সরকার, সবুজ মিয়া, রায়হানুল বাছেদ, এসএইচ খোকা, নজরুল, গাজী আব্বাস, মোমেন বেপারী, আফজাল মোল্লা, মো. রাহিম, আজিম, শহীদুল, মো. জনি, রিপন সরকার, আবু কালাম, মজিবুর রহমান, এনামুল, আকরাম, সাব্বিরসহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। : রূপনগর থানা বিএনপি : রূপনগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল রূপনগর আবাসিক এলাকা থেকে শুরু হয়ে দুয়ারীপাড়া গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল, ইঞ্জি. মজিবুল হক, এসএম মজিবুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, আলী আহমেদ রাজু, হাসান রানা, হাফিজ আহমেদ, কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। : রামপুরা থানা বিএনপি : রামপুরা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরো অংশগ্রহণ করেন জহিরুল ইসলাম ভূঁইয়া জহির, আরসাদুল আরিফ ডল, মোর্শেদ আলম বাবু, আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবিবসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি ৫নং সেক্টর থেকে শুরু হয়ে ২নং সেক্টরে পৌঁছালে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। : উত্তরা পশ্চিম থানা : উত্তরা পশ্চিম থানার বিক্ষোভ মিছিল মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে সাইদগ্রান থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মো. আফাজ উদ্দিন, হাজী মো. জাহাঙ্গীর আলম জাকির, মো. আলাউদ্দিন, জামাই মোস্তফা, আনোয়ার, শাকিল, মজনু, শাহ আলম মনছুর আহমেদ, মো. সুমন, তোজাম্মেল হক সোহাগ, নাছিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। : তুরাগ থানা বিএনপি : তুরাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল আবু তাহের খান আবুলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরো অংশগ্রহণ করেন ওমর আলী, রেজাউল করিম, মিছির আলী, আব্দুল আউয়াল, মোয়াজ্জেম, বকুলসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি ৫নং সেক্টর থেকে শুরু হয়ে ২নং সেক্টরে পৌঁছালে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। : এছাড়া বাড্ডা থানা, পল্লবী থানা, শেরেবাংলানগর থানা, মোহাম্মদপুর থানা, বিমানবন্দর থানা, উত্তরা পূর্ব থানা, শাহআলী থানা বিএনপি, দারুসসালাম থানা, ভাষানটেক থানা ও দক্ষিণখান থানা বিএনপির নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল করেছেন। : ঢাকা মহানগর দণি বিএনপির প্রতিবাদ মিছিল : শাহবাগ থানা : মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নানের নেতৃত্বে শাহবাগ থানার একটি বিক্ষোভ মিছিল রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে এলে পুলিশি বাধার মুখে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপন, জাহিদ হোসেন নোয়াব, মোরশেদ আলম, হারুনুর রশীদ, গোলাম সরোয়ার অপু, মাইজ উদ্দিন মাইজু, বিপ্লব- উল হক বিপ্লব, খন্দাকার মাহমুদ হোসেন, আনোয়ার হোসেন, ইউসুফ আলী ফরাজী পিন্টু, মো. বাবুল, তুষার, রকিব, শহীদুল ইসলাম, নওয়াব আলী, সাজু আবু সুফিয়ান, তোহিদুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম সাইফুল, রাইসুল ইসলাম চন্দন, সামসুুদ্দিন ভূঁইয়া, হযরত আলী প্রমুখ। উক্ত মিছিল শেষে সংপ্তি সমাবেশে এম এ হান্নান বলেন, চালের কেজি ৭০ টাকা, পেঁয়াজের কেজি ১২০ টাকা, লবলের কেজি ৫০ টাকা, ডালের কেজি ১২০ টাকা। কি করে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। আজকে ঢাকা শহরের সমস্ত বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স কোনো আলাপ-আলোচনা ছাড়াই ৩-৪ গুণ বাড়িয়েছে সরকার, ঢাকা শহরের জনগণ এই বর্ধিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবে না। এই সরকার আলাপ-আলোচনার কথা চিন্তা না করে না। কারণ এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, বিনা ভোটে অসাংবিধানিকভাবে এই সরকার মতা পরিচালনা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, ইনশাল্লাহ। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কর্মসূচি দিবেন প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে উক্ত কর্মসূচি সফল করতে হবে। : ধানমন্ডি থানা : ধানমন্ডি থানার একটি বিক্ষোভ মিছিল ধানমন্ডি ১৯ নম্বর থেকে শুরু হয়ে মধুুবাজার গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির নেতা শাহাদৎ হোসেন সৈকত, লুৎফর রহমান, হানিফ হাওলাদার, শামীম, আবুল প্রমুখ। : কলাবাগান থানা : কলাবাগান থানার একটি বিক্ষোভ মিছিল গ্রীন রোডস্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেপজা অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন  মহানগর বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মুনীর হোসেন কামাল, মো. কামাল হোসেন, মঈনুদ্দিন পারভেজ, শাহ আলম সৈকত প্রমুখ। : লালবাগ থানা বিএনপি : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন খোকনের নেতৃত্বে গতকাল দুপুরে ঢাকেশ^রী এলাকায় লালবাগ থানা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়, পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় এবং রাসেল নামে একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করে। : সূত্রাপুর থানা : মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের নেতৃত্বে সূত্রাপুর থানার একটি মিছিল রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন আক্তার হোসেন, মহসীন কাল্লু, রেজাউল ইমন, তানভীর খান, কাজী কাইউম, এড. ফয়েজ, সবুজ, শাকিল, সেন্টু, আরিফ, নাজিম, আমির, সোহাগ প্রমুখ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। : সূত্রাপুর থানা : সূত্রাপুর থানার অন্য একটি বিক্ষোভ মিছিল লক্ষ্মীবাজার থেকে শুরু করে  নন্দনাল দত্ত লেন হয়ে হৃষিকেশ দাস রোডস্থ হানিফ স্টিল মিলের সামনে গিয়ে শেষ হয়।  মিছিলে অংশ নেন মজিবর রহমান আনু, নুরুল ইসলাম সেন্ট,ু দোলেয়ার হোসেন মোল্লা, ফরিদ মিয়া, সাব্বির উদ্দীন, দোলেয়ার হোসেন, হামিদ প্রমুখ। : ওয়ারী থানা : ওয়ারী থানার একটি বিক্ষোভ মিছিল র‌্যাংকিন স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিসি রোডে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইব্রাহীম মোল্লা, এড. মাহফুজুর রহমান, জাকির হোসেন, আব্দুস সালাম, মিল্লাত হোসেন, মাসুদ, ইমরান, হাজী রাহাদ, ছোট রাহাদ প্রমুখ। : : খিলগাঁও থানা : খিলগাঁও থানার একটি বিক্ষোভ মিছিল খিদমাহ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পল্লীমা সংসদে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. কারুফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা এম জামান, সাজ্জাদুর রহমান প্রমুখ। : লালবাগ থানা : মহানগর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন খোকনের নেতৃত্বে লালবাগ থানার একটি বিক্ষোভ মিছিল চকবাজার মোড় থেকে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ করে  ছত্রভঙ্গ করে দেয়। এখানে বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ন, সোনা মিয়াসহ  ৫-৬ জন আহত হন। পুলিশ বিএনপি কর্মী রাসেলসহ  ৪ জনকে আটক করে। : যাত্রাবাড়ী থানা : যাত্রাবাড়ী থানার একটি বিক্ষোভ মিছিল শহীদ ফারুক সড়ক থেকে শুরু করে কিছুদূর অগ্রসর হলে পুলিশি বাধার মুখে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মিজানুর রহমান ভান্ডারী, হাজী আনোয়ার সর্দার, এড. ইসাহাক, তালুকদার আশরাফ উদ্দীন খান, সাঈদ আহম্মেদ সাঈদ আলী, আহাম্মেদ সবুজ, মুজিবর রহমান মিঠু, মাসুম মোল্লা, সাগর দেওয়ান, ফারহান, শান্ত ইসলাম জুম্মন প্রমুখ। : শ্যামপুর থানা বিএনপি : দয়াগঞ্জ-জুরাইন নতুন সড়ক থেকে মুন্সীপাড়া হয়ে গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত এলাকায় সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক এবং শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর থানা বিএনপির এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শ্যামপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আব্দুল মান্নান, মো. সালাউদ্দিন রতন, শামীম আহমেদ, আশরাফুল ইসলাম লিটন, মো. নজরুল ইসলাম, নাসির আহমেদ মোল্লা, সেলিম গফুর, মমিন মিয়া, মিন্টু, রাশেদ, রিপন, তানভীর, শামীম, রফিক, জয়নাল, সম্রাট, ফারুক, জাকির, ফয়সাল, স্বপন ছাড়াও শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গেন্ডারিয়া স্টেশন এলাকায় পুলিশ মিছিলকারীদের ওপর হামলা করতে এলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। : কদমতলী থানা : মহানগর বিএনপির সহ-সভাপতি মীর হোসেন মীরুর নেতৃত্বে মিছিল জুরাইন রেলগেট থেকে শুরু করে ধোলাইপাড় মোড় হামিদা সিএনজি পাম্পে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপি নেতা জুম্মন মিয়া, বাদল রানা প্রমুখ। : ডেমরা থানা বিএনপি : ডেমরা থানা বিএনপি দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ- সভাপতি ডেমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন রতনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশি হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। : বংশাল থানা : বংশাল থানা বিএনপির একটি মিছিল আল রাজ্জাক হোটেলের সামনে থেকে শুরু হয়ে সুরিটোলা স্কুলে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা নজিবুল্লাহ, মঈন, শহীদুল প্রমুখ। : কোতোয়ালী থানা : কোতোয়ালী থানার একটি বিক্ষোভ মিছিল ওয়াইজঘাট থেকে শুরু হয়ে পাটুয়াটুলী এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মোশারফ হোসেন রিপন, মোল্লা সাইফুল, হিরু, সিরাজ প্রমুখ। : কামরাঙ্গীরচর থানা : কামরাঙ্গীরচর থানার একটি বিক্ষোভ মিছিল কালুনগর থেকে শুরু হয়ে হাজারীবাগ বেড়িবাঁধে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন হাজী আওলাদ হোসেন, পারভেজ মিয়া, খায়ের উদ্দিন, মোয়াজ্জেম মোড়ল, রহমত উল্লাহ প্রমুখ। : এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের পল্টন, মতিঝিল, রমনা, শাহজাহানপুর, সবুজবাগ থানাসহ সকল থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। : রাজশাহী মহানগর বিএনপি প্রতিবাদ মিছিল ও সমাবেশ : মানুষ এই সরকারের সীমাহীন দুর্নীতি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষ এখন নব্য স্বৈরাচার, ফ্যাসিস্ট, মিথ্যাবাদী, অনির্বাচিত ও গণতন্ত্র হত্যাকারী সরকারের কাছ হতে মুক্তি চায়। বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। বিনা বিচারে এই সরকার মানুষ হত্যা করছে। তার দলের পেটোয়া ও সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করছে। ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে দেশ পরিচালনা করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মালোপাড়াস্থ বিএনপি কার্যালয় হতে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু একথা বলেন। তিনি বলেন, জনগণের তোপের মুখে পড়ার ভয়ে প্রধানমন্ত্রী এখন ঘরের মধ্যে বসে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করছেন। এই সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে এখন তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর নাম করে প্রধানমন্ত্রী এদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। বাজারে আজ সাধারণ চাল ৫০ টাকার উপরে। নিত্যপ্রয়োজণীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। খেটে খাওয়া মানুষসহ সকল শ্রেণির মানুষ বর্তমানে অসহায় হয়ে পড়েছে। একবেলা খেয়ে না খেয়ে দিনাদিপাত করছে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন। উন্নয়নের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের পুরোধা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দেন এবং সকলকে নিয়ে দেশ স্বাধীন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলার মানুষকে তৎকালীন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলেন। অথচ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শেখ হাসিনা এরশাদের সাথে হাত মিলিয়ে নির্বাচনের অংশগ্রহণ করে দেশের গণতন্ত্রকামী মানুষের সাথে গাদ্দারী করেন। যে কোনো সময় এই সরকারের বিরুদ্ধে বিস্ফোরণ হতে পারে। আর বিস্ফোরণ হলে শেখ হাসিনাসহ তার দোসররা এই দেশে থাকতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। : মিলন বলেন, এই সরকার তার পেটোয়া পুলিশ বাহিনীকে দিয়ে বিএনপির আন্দোলনকে স্তদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আর বিএনপি বসে থাকবে না বলে তিনি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য শহিদুন্নার কাজী হেনা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। অন্যদের মধ্যে রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহ মুখদম থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শাহ মখদুম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ বাবু। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ হাসনাইন হিকোল, সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রওশন আরা পপি, শাহনাজ পারভীন লাকী, নুরুন্নাহার বেগম, রোজিনা বেগম, মুসলেমা বেলী, গুলশান আরা মমতা, নাসিরা বেগম, ফাহমিদা খাতুন ডেইজি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ জাকির হোসেন রিমন, আখতার হোসেন, আনন্দ কুমার, তাঁতী দল সভাপতি আরিফুল শেখ রনি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান আহাম্মেদ রাহীকসহ রাজশাহী মহানগর বিএনপির ৩৭টি ওয়ার্ডের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। : গাইবান্ধায় বিএনপির বিােভ মিছিল পুলিশের বাধা : চাল, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিােভ মিছিল বের করা হয়। বিােভ মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি সাইফুল আলম সাজা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সামছুল হাসান সামছুল, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরকার, ফারুক আহমেদ, বাবুল আহমেদ, ছাদেকুল ইসলাম নান্নু, আবু আলা মওদুদ, মোস্তাক আহমেদ, হুনান হক্কানী, খন্দকার আল আমিন, রতন, ছাত্রদল জেলা সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম প্রমুখ। : খুলনা : খুলনা ব্যুরো জানায়, বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার কারণে আইনমন্ত্রী এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। : তিনি বলেন, ব্যাংকিং সেক্টর, বিদ্যুৎ সেক্টর, শেয়ার বাজার, অবকাঠামো উন্নয়ন খাত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার কারণে শুধুমাত্র শাসক দলের কিছু মানুষ ভালো আছেন। এর বাইরে দেশের একজন সাধারণ মানুষও ভালো নেই। পেঁয়াজ ১২০ টাকা, চাল ৭০ টাকা, শীতকালীন সবজি ৫০ টাকার নিচে কেনা যায় না। তিনি জাতীয় সংসদকে অকার্যকর দাবি করে বলেন, সেখানে জনগণের দুঃখ-কষ্ট নিয়ে কোনো আলোচনা হয় না। সেখানে শুধু চেতনা নিয়ে গলাবাজি করা হয়। : চাল, ডাল, পেঁয়াজ, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি বুধবার দুপুর পৌণে ১২ টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। : সমাবেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত কয়েকদিন ধরে সরকার মধ্যপ্রাচ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অর্থ পাচারের বানোয়াট অভিযোগ ভাঙ্গা রেকর্ডের মতো বাজিয়ে চলেছে। কিন্তু আজ পর্যন্ত তার প্রমাণ দিতে পারেনি। জিয়া পরিবার এই সরকারের জন্য আতংকের কারণ। সে জন্য নির্বাচনের সময় ঘনিয়ে আসায় তারা জিয়া পরিবার নিয়ে মিথ্যাচার শুরু করেছে। অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধির প্রণয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সরকারের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এবার বিএনপির শীর্ষ নেতাদের সাজা দিয়ে জেলে পাঠিয়ে আর একটি এক তরফা নির্বাচনের পায়তারা চলছে। তিনি বলেন, মানুষ কথা বলতে পারেনা। সরকারের সমালোচনা করতে পারেনা। কথা বললেই গুম-খুন কিংবা হামলা মামলার শিকার হতে হয়। সরকারের লুটপাট, মিথ্যাচার ও ভন্ডামীর বিরুদ্ধে কথা বলায় আবারও সারা দেশে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সিরিজ মামলা দেয়া হচ্ছে। : বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ কান সাচ্চু, মোল্লা আবুল কাশেম, শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, আজিজুল হাসান দুলু, মুজিবর রহমান, জালু মিয়া, ইকবাল হোসেন খোকন, এহতেশামুল হক শাওন, গিয়াসউদ্দিন বনি, মো. শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, কে এম হুমায়ুন কবীর, হাসানুর রশিদ মিরাজ, একরামুল কবীর মিল্টন, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, হাসান মেহেদী রিজভী, শেখ ইমাম হোসেন, মুজিবর রহমান ফয়েজ, জহর মীর, শেখ জামিরুল ইসলাম, আফসারউদ্দিন মাস্টার, তরিকুল্লাহ খান, বদরুল আনাম, আহসানউল্লাহ বুলবুল, মোঃ জামালউদ্দিন, হাফিজুর রহমান মনি, শমসের আলী মিন্টু, রবিউল ইসলাম রবি, মেজবাহউদ্দিন মিজু, জাহিদ মকামাল টিটু, আবু সাঈদ শেখ, মাহমুদ আলম বাবু মোড়ল, ওয়াহিদুর রহমান দীপু, মোল্লা ফরিদ আহমেদ, মোস্তফা কামাল, বাচ্চু মীর, ইমতিয়াজ আলম বাবু প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফফার। : জেলা বিএনপি : অপরদিকে বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি গাজী তফসির আহমেদ। বক্তৃৃতা করেন অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ, কওসার আলী জমাদ্দার, কওসার আলী চৌধুরী, আবু হোসেন বাবু, আশরাফুল আলম নান্নু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, মুশকিুর রহমান লিটন প্রমুখ। : সমাবেশে বক্তারা বলেন, এ সরকার শুধু চাপাবাজি দিয়ে দেশ চালাচ্ছে। ১০টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে এখন ৭০ টাকায় চাল খাওয়াচ্ছে। দেশে পেঁয়াজের দাম ক্রয় ক্ষমতার বাইরে গেছে। সরকারের নেতাকর্মীরা লুটপাট করে ভোগবিলাসীতে মত্ত। এরা জনগণকে বোকা বানাতে চায়। বিদেশী প্রভুদের মন রক্ষা করতে যেয়ে দেশের মানুষের কথা ভুলে গেছে। তাই নিত্যপণ্যদ্রব্যসহ সকল জিনিষপত্র ক্রয় ক্ষমতার বাইরে গেলও তাদের ঘুম ভাংছে না। জনগণের এই দুর্দশা পাশ কাটিয়ে ব্যর্থতা ঢাকার জন্য এখন জিয়া পরিবারের বিরুদ্ধে কল্পিত আর্থিক কেলেংকারির অপপ্রচার চালাছে। যাতে জনগণের দৃষ্টি অন্য দিকে যায়। এই সরকারের অন্তিম যাত্র শুরু হয়েছে। কোনো অপপ্রচারে দেশের মানুষ আর বিশ্বাস করে না। : বগুড়া : বগুড়া অফিস জানায়, সারাদেশে দ্রব্যমূল্যসহ তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গতকাল দলীয় কার্যালয়ের সামনে ফজলুল বারী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। তিনি বলেন, এ অবৈধ সরকার লুটেরা সরকার। তাদের হাতে এদেশের জনগনের জানমাল নিরাপদ নয়। তারা জনমতকে উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোটেক নাজমুল হুদা পপন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় সদস্য লাভলী রহমান, সহ-সভাপতি আব্দুর রহমান, উপদেষ্টা ডা. শাজাহান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এমআর ইসলাম স্বাধীন ও শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি যথাক্রমে আলী আজগর হেনা, মতিউর রহমান মতি, এ্যাড. রাফি পান্না, শ্রী পরিমল চন্দ্র, শহিদুন্নবী সালাম, ফারুকুল ইসলাম, তহিদুল ইসলাম বিটু, এ্যাড. মাহাবুব আলম শাহিন, আব্দুল গফুর দারা, হুমায়ুন কবীর গেদা, আবুল বাশার, ইঞ্জি. রোকন তালুকদার, ফজলুল হক উজ্জল, আব্দুল জব্বার টুকু, আকতারুজ্জান নান্টু, মোর্শেদ মিঠন, নিলুফা কুদ্দুস, আবু সালেহ নয়ন, ফজলে রাব্বী তোহা, মোশারফ হোসেন স্বপন, মাহবুবুর রহমান সাঈদ, খান জাহাঙ্গীর, লিটন শেখ বাঘা, আলীমুর রাজী তরুন, আব্দুল হামিদ শাকপালা, আব্দুল মোমিন, শহীদুল ইসলাম, কলোনীর হাজী জহুরুল ইসলাম, আব্দুল খালেক, কাজী আব্দুর রশীদ, আমিনুল মাষ্টার, আব্দুল আজিজ হিরা, অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইব্রাহিম সাকিদার, লুৎফর রহমান, প্রবাল, শামছুল, একলাস মন্ডল, আব্দুল মুকিম পান্না, সাইফুল ইসলাম তোতা, আকতার আলম সেলিম, সাজেদুর রহমান সাজু, ফজলু, শেফালি হক, শামীম আকতার পলিন, সায়লা মুক্তার, রেহেনা, রুনু, হাজেরা বেগম, পারভীন, মাহফুজা লাকী, শিল্পী, বেলাল হোসেন, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, পল্টু, আলামিন, মিলন হাসান, অন্তু প্রমুখ। : অপরদিকে তেল-গ্যাস, বিদ্যুৎসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল বগুড়া জেলা শাখা গালাপট্টি দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এসময় জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুুদ বলেন, এই স্বৈরাচারী সরকারের আমলে জনগণের নাভিশ্বাস উঠেছে। কোন কারণ ছাড়াই একের পর এক গ্যাস বিদ্যুৎসহ নিত্য পণ্যের দাম বেড়েই চলছে। এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী পতাকাতলে আসার আহ্বান জানান তিনি। শহর শ্রমিকদলের সভাপতি লিটন শেখ বাঘার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মাহাবুর রহমান সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির, সহ-াধারণ úাদক সাদেকুর রহমান ছালু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদল নেতা আব্দুস সোবহান পুটু, আব্দুর রশিদ ফটু, শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায় ফারুক হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, হোটেল শ্রমিকদলের সভাপতি সাদেক আলী, রিক্সা শ্রমিকদলের সভাপতি সাবের আলী, মো.রাকু, মো. সরাজ, আল-আমিন হোসেন, আব্দুল মোমিন, আবু তাহের শাহিন, তাজমিলুর রহমান সেলিম, মিলন হাসান, নূর আমিন সরকার, আব্দুল মান্নান, জিল্লুর রহমান, বাবলু মিয়া, আব্দুল আলিম, আবু জাফর, উজ্জ্বল সরকার, আশরাফুল, এম. এ. ইসলাম আরিফ, সোহানুর রহমান সোহান, শহীদ হোসেন, পল্টু শেখ, আপেল আহম্মেদ, সাজেদুর রহমান সাজু, আবুল কালাম আজাদ, নান্টু শেখ, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম, আব্দুর রশিদ উজ্জ্বল, জাফর আহম্মেদ, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল বাকের, হযরত আলী, আবু জাকির, নাদিম মিয়া, আব্দুল মালেক, শাহ আলম, জালাল আহম্মেদ, সুমন ইসলাম শান্ত প্রমুখ। : নরসিংদী : স্টাফ রিপোর্টার, নরসিংদী জানান, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের লুটপাট ও নৈরাজ্যের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাড়ির হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে গেছে। সকল কিছুর মুল্য আজ সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার থাকলে দেশে এই পরিস্থিতি তৈরি হতো না। তাই দেশের মানুষ সুযোগ খুঁজছে। সুযোগ পেলেই ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে এর জবাব দিবে। গতকাল বুধবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির বিােভ মিছিল শেষে সংপ্তি বক্তব্যে এসব কথা বলেন তিনি। : চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, পৌরসভার হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ ও গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি বিােভ মিছিল বের করে। চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিােভ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পৌছলে পুলিশ বাধা প্রদান করেন। পরে পুলিশী বাধার মুখে জেলখানা মোড়ে সংপ্তি সমাবেশ করেন বিএনপি নেতৃবৃন্দ। : সংপ্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি এড. বাসেদ, দর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, জলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক ইলিডন, হাসানুজ্জামান সরকার, শাহেন শাহ শানু, মোস্তাকিম পান্না, মোকাররম হোসেন, নুরুজ্জামান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক ওসমান মোল্লা। এসময় জেলা বিএনপির, আলমগীর, কামরুল, মাহাবুব, যুবদলের জামান, লিয়াকত, ছাত্রদলের মেহেদী, মাসুম মোল্লা, সুমন, শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। : জামালপুর : জামালপুর প্রতিনিধি জানান, বিদ্যুৎ, গ্যাস ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার সকালে স্টেশন রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লোকমান আহম্মেদ লোটন, গোলাম রব্বানী, মাইন উদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম, যুবদল নেতা ফিরোজ মিয়া, শ্রমিক দল নেতা শেখ আব্দুস সোবহান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম খান সজিব, কৃষক দল নেতা মতিউর রহমান বাবুল ও মৎস্যজীবী দল নেতা আব্দুল হালিম প্রমুখ। বক্তারা অবিলম্বে বিদ্যুৎ, গ্যাস ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানান। : কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা শহরের ইসলামীয়া সুপার মার্কেটে জড়ো হয়ে বিােভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে সেখানে এক বিােভ সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলাম চপলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমদ রনক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বাহার মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খসরুজ্জামান জিএস শরীফ, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমেদ শাহীন, জেলা ছাত্রদলের আহবায়ক তারিকুজ্জামান পার্নেল, জেলা বিএনপির সহ-ফতúাদ শহীদুল্লাহ কায়সার, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, জীবন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য সালাহ উদ্দিন ছোটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, সাজ্জাদ হোসেন, রাফিউল করিম মুরাদ, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুজতবা আলী তাজবীর, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রদল নেতা কাজী মামুনুর রশিদ, সোয়েব সাদেকীন বাপ্পী, ফেরদৌস আহমেদ নেভিন, মাহদী হাসান সাদবিন, সাঈদ সুমন, যুবায়ের আলম, শফিকুল ইসলাম নিশাত, ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি, কবির উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও গ্যাস বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ের আনার জোর দাবি জানান। : গাইবান্ধা : গাইবান্ধা প্রতিনিধি জানান, চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিােভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে বিােভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। : জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি সাইফুল আলম সাজা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, শামছুল হাসান, ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, বাবুল আহমেদ, সাদেকুল ইসলাম নান্নু, আবু আলা মওদুদ, মোস্তাক আহমেদ, খন্দকার জাকারিয়া আলম জিম, এসএম হুনান হক্কানী, খন্দকার আল আমিন, রতন মিয়া প্রমুখ। : সুনামগঞ্জ : সুনামগঞ্জ প্রতিনিধি জানান, দ্রব্যমূল্য, হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের কালীবাড়ি পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, রেজাউল হক, ফারুক আহমেদ, আনিসুল হক, জেলা কৃষকদলের সভাপতি আ.ত.ম মিছবাহ, বিএনপিনেতা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর হোসেন, নাসিম উদ্দিন লালা, সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকের, বিএনপি নেতা অ্যাড. জিয়াউর রহিম শাহিন, রকিবুল ইসলাম দিলু, কামরুল হাসান রাজু, আব্দুর রহিম, সোহেল মিয়া, আবুল কাশেম দুলু প্রমুখ। : নেত্রকোনা : নেত্রকোনা প্রতিনিধি জানান, গ্যাস, বিদ্যুৎ, হোল্ডিং ট্যাক্স, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। : জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডা. আনোয়ারুল হকের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, সি. সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সহ-সভাপতি সৈয়দ জাহেদুল আলম, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সহ-সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, আজিজুল হক, কোষাধ্যক্ষ এস এম মুসা, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, তাঁতী বিষয়ক সম্পাদক শেখ বিল্লাল উদ্দিন সেলিম, মৎস্য বিষয়ক সম্পাদক কাবিল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খসরু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তফা মাসুদ, শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল মাহমুদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলওয়ার খান, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, সৈয়দ আজহারুল ইসলাম কমল, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরীফুল আলম সবুজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি সামছুল হুদা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। : মেহেরপুর : মেহেরপুর প্রতিনিধি জানান, গতকাল বুধবার সকাল ১০টায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে বিদ্যুৎ, গ্যাসসহ চাল-ডাল, পেঁয়াজ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। : ঝালকাঠি : ঝালকাঠি প্রতিনিধি জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। কর্মসূচির  শুরুতেই পুলিশের তাগিদ ছিলো তাড়াতাড়ি শেষ করার জন্য। সকাল সাড়ে ১০ টায় শহরের ফায়ারসার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি/অপারেশন) আবুল কালাম দলীয় কার্যালয়ের মধ্যে ঢুকে তাড়াতাড়ি শেষ করার জন্য নির্দেশনা দেন। সংক্ষিপ্তভাবে হওয়া সমাবেশে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, ছাত্রদল নেতা ইয়াসির আরাফাত মিঠু প্রমুখ। সভাপতি মোস্তফা কামাল মন্টুর বক্তৃতা চলাকালে পুলিশ পরিদর্শক আবুল কালাম ও উপ-পরিদর্শক হরিদাস দলীয় কার্যালয়ের মধ্যে ঢুকে নেতাকর্মীদের বের করে দেয়া শুরু করে। তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন মোস্তফা কামাল মন্টু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচী দলীয় কার্যালয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চললেও পুলিশ তাতে বাধা দেয়। সমাবেশ চলাকালে অফিসের মধ্যে ঢুকে নেতাকর্মীদের বের করে দেয় পুলিশ। দেশের গণতন্ত্র ও সুশাসন নির্বাসনে গেছে মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। : চট্টগ্রাম : চট্টগ্রাম অফিস জানায়, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে নাসিম ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান। : জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঞ্চালনায় এক বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরোজ মেম্বার, নিজামুল হক তপন, মো. জামান, আজমত আলী বাহাদুর, মীর কাশেম, জাফর মেম্বার, নিজাম উদ্দিন, যুবদল নেতা সাবের সুলতান কাজল, মহিউদ্দিন মাসুদ, মজিবুল হক, ইউসুফ তালুকদার, শাহজান শাহীল, কমলেন্দু শীল, একরাম মিয়া, সেলিম উদ্দিন, মাসুদ, জানে আলম, সাঈদ আমান রানা, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, মহিউদ্দিন জীবন, মোঃ আরিফ, মনোয়ার হোসেন মুন্না. কাইয়ুম, রুবেল, আবু বক্কর সোহেল, নিজাম উদ্দিন, এ আর খান, বিপুল খান, আজগর, বাপ্পা, লোকমান, সাজ্জাদ, সাজ্জাদ চৌধুরী, আলাউদ্দিন প্রমুখ। : টাঙ্গাইল : স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বিদ্যুৎ, গ্যাস, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। বুধবার সকালে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আরফান আলী মোল্লা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম,যুগ্ম সম্পাদক খোন্দকার আনিসুর রহমান,সাংগঠনিক সম্পাদক হামিদুল হক তালুকদার,আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক ভিপি মুনীর,দপ্তর সম্পাদক মির্জা শাহীন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, থানা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী,যুবদল নেতা সৈয়দ শাতিল, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলামসহ বিএনপি,এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উস্থিত ছিলেন। : ময়মনসিংহ : ময়মনসিংহ প্রতিনিধি জানান, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ও শহর বিএনপি। বুধবার দুপুরে নগরীর নতুন বাজার ও সানকিপাড়া এলাকায় পৃথক পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। : জানা যায়, নগরীর নতুন বাজার এলাকায় পুলিশি বাধার মুখেও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। এ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, কোষাদক্ষ রতন আকন্দ, জেলা তাঁতীঁদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবদল নেতা জামান আবেদীন, সুহেল পাঠান, সুমন, সাজ্জাদ প্রমুখ। অপরদিকে শহর বিএনপির আয়োজনে নগরীর সানকিপাড়া হয়ে জেলা স্কুল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। এমিছিলের নেতৃত্ব দেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি শামীম আজাদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল আমীন খসরু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল খান প্রমুখ। : নারায়ণগঞ্জ : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, সরকারের আখেরি লুটপাটের কারণে দ্রব্যমূল্য এখন পাগলা ঘোড়ার মতো ঊর্ধ্বমুখী ছুটছে। এতে করে মানুষের জীবন ধারণ এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। মানুষ এখন বাধ্য হয়ে কম খাওয়ার অভ্যাস করছে। জনগণের বলারও কোন জায়গা নেই। গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের অধিকার সুরক্ষায় কেউ কাজ করে না। বর্তমান আ’লীগ সরকার বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা লুটপাট করে ভোগ বিলাসে মত্ত রয়েছে। ইতিমধ্যেই সরকার ও তার অনুগতরা লুটপাট করে দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। স্বাধীনতার পরবর্তী সময়েও এই আওয়ামী সরকারের সময় তাদের লুট পাট আর অব্যাবস্থাপনার কারনে দুর্ভিক্ষ হয়েছিল। অনাহারে সেসময় বহু মানুষ মারা গেছে। আজ আবার সেদিকেই চলছে দেশ। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ জনগণের ভোটে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। জনগণের মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জনগণকে সাথে নিয়ে একটি কার্যকর গণআন্দোলন গড়ে তুলে এই লুটেরা সরকারকে বিদায়ের মাধ্যমে জনগণের মুক্তি মিলবে। সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে শীগ্রই মুক্তির ওই মশাল জ্বলবেই। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি ও উর্ধগ : : খালেদা জিয়া আজ শহীদ বুদ্ধিজীবী মাজারে শ্রদ্ধা জানাবেন : দিনকাল রিপোর্ট : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে শ্রদ্ধা জানাতে আজ মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা ফিরোজা থেকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে রওনা হবেন। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। আর আগামী শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তাদের শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৮টায় সাভার স্মৃতিসৌধে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here