সাভারে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার

0
528
কামরুল হাসান রুবেলঃ সাভারের দিলখুশাবাগ এলাকা থেকে সঞ্জিব রায় (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে সাভারের পৌর এলাকা দিলখুশাবাগ মহল্লার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক সঞ্জিব রায় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বারাহীর চর গ্রামের রঞ্জির রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে প্রতিবেশিরা ঘরের ভিতর যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তবে বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here