ষ্টাফ রিপোর্টারঃ সাভারের পৌর এলাকা জালেশ্বর মহল্লা হতে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৬ মে) সকালে জালেশ্বরের একটি ভাড়া বাসা থেকে ঐ গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম সোমা বেগম (৩০), তিনি একটি পোষাক তৈরী কারখানায় কর্মরত ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মোঃ কুটি মিয়া পলাতক রয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার উপঃ পরিদর্শক (এস.আই) মোঃ আসাদুজ্জামান জানান, কি কারনে ঐ নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভারে গৃহবধুর ঝুলšত মরদেহ উদ্ধার স্বামী পলাতক।
Advertisement
Advertisement
