সাভার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক

0
490

কামরুল হাসান রুবেলঃ সাভারের বিপুল পরিমান ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সাভার পৌর এলকার অমরপুর মহল্লা থেকে সাভার মডেল থানা পুলিশ তাদের আটক করে।

Advertisement

আটককৃতরা হলো- আব্দুল রাজ্জাক সরকার (৪৫), মোয়াজ্জেম (৩৮), সাদ্দাম হোসেন (২৮), কালা মানিক (৩০), সোহেল সরদার (৪২) ও আশু মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ৫৫০ পিচ ইয়াবা।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পৌর এলাকার অমরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে মোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পেরণ করা হয়েছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here