সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র আলোচনায় রেলপথমন্ত্রী স্বাধীনতা অর্জনের মধ্যদিয়েই বঙ্গবন্ধু বাঙালীদের গর্বিত জাতি হিসেবে পরিচয় করিয়েছেন

0
1250

রেলপথ মন্ত্রী মুজিবুল হক এম,পি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ  মজিবুর রহমান স্বাধীনতা অর্জনের মধ্যদিয়ে  বিশ্বদরবারে বাঙালীদের গর্বিত জাতি হিসেবে পরিচয় করাতে সক্ষম হয়েছেন।  সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব’র সেমিনার হলে ‘‘দেশ গঠনে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী রেলপথসহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের কথাতুলে ধরেন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের অপরিহার্যতা তুলে ধরেন তিনি।গণমানুষের আকাঙ্খা পুরণে সাহসী সাংবাদিকতার

Advertisement

 

অপরিহার্যতা তুলে ধওে মন্ত্রী বলেন, এ  ক্ষেত্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে অপরাধ বিচিত্রা। ফেডারেশন অব বাংলাদেশ  জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ও অপরাধ বিচিত্রার সম্পাদক এস এম মোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন, নোয়াখালী -৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ,  নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , ফেনী- ৩ আসনের সংসদ সদস্য হাজী রহিমউল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান।আরোচনায় অংশ নেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. জসীম উদ্দিন সরকার, শারমিন কেমিকেল ওয়ার্কস চেয়ারম্যান মো. হারুন মিয়া, ইকবাল গ্রুপ অব ইনড্রাস্টিজ চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here