সাধারণ রোগীর মত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী

0
751

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতই ১০ টাকার টিকিট কেটে বৃহস্পতিবার সকালে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। খবর বাসসেরইমরুল কায়েস বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

তিনি আরও বলেন, হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও প্রধানমন্ত্রী হাসপাতালে একইভাবে চোখের চিকিৎসা নিয়েছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here