সাত বছরের সংসার ভাঙলেন নন্দিতা

0
1157

বছরের শেষ সময়ে সাত বছরের সংসার জীবনের ইতি টানলেন অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস।

Advertisement

তিনি নিজেই স্বামী সুবোধ মাসকারা থেকে আলাদা থাকছেন বলে জানিয়েছেন।
নন্দিতা দাস বলেন, ‘হ্যাঁ, এটা সত্য। আমি ও সুবোধ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা লুকানোর কিছু নেই, আবার বলে বেড়াবারও কিছু নেই।’
নন্দিতা ও সুবোধের সংসারে ভিহান নামে ছয় বছরের একটি ছেলে আছে।
বিচ্ছেদ বিষয়ে নন্দিতা বলেন, ‘বিচ্ছেদ সহজ কাজ নয়। যদি কারও সন্তান থাকে তা আরও কষ্টকর।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে আমাদের সন্তান সবার আগে। আমরা ওর মঙ্গলে প্রতিজ্ঞাবদ্ধ।’

স্বামীর সঙ্গে নন্দিতা

এক প্রশ্নের জবাবে এ বলিউড অভিনেত্রী জানান, ‘মান্টো’ ছবির কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি মুম্বাই শহরেই থাকবেন।
বিতর্কিত সাহিত্যিক সাদাত হোসেন মান্টোর জীবনী নিয়ে তৈরি ‘মান্টো’র কাজ খুব শিগগিরই শেষ হবে। মান্টোর চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
‘আর্থ’ ও ‘ফায়ার’ সিনেমা দিয়ে সবার নজর কাড়েন নন্দিতা দাস। তিনি ‘ফিরাক’ নামে একটি ছবি নির্মাণও করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here