সাউথ বাংলা ব্যাংকের ফকিরহাট উপশাখা উদ্বোধন

0
547

বাগেরহাট জেলার ফকিরহাট বাজারের খান জাহিদ হাসান মার্কেটে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ফকিরহাট উপশাখা  উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন। ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফকিরহাট সদর ইউনিয়নে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু, অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান ও ফকিরহাট আট্টাকী ওয়ার্ডের সদস্য মোঃ শহিদুল ইসলাম। এ সময়ে ব্যাংকের কাটাখালী শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুর রহমান, কেডিএ খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ, লবনচরা শাখার ব্যবস্থাপক শেখ আবু কায়েস আহমেদ, খানজাহান আলী মাজার শাখা, বাগেরহাটের ব্যবস্থাপক মোহাম্মদ মনজুরুল আলম, ফলতিতা শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ সোহেল রানা। 

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here