সরবরাহ কম, বাজারে সবজির দাম বেশি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 81533

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (81533, 'post_views_count', '0')

0

 

Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ কারফিউ শিথিল থাকায় নগরের সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে বুধবার (২৪ জুলাই) সকালে ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও সবজির সরবরাহ ছিল কম। তাই আড়তে প্রায় সব ধরনের সবজির দাম ছিল ৫-১০ টাকা বেশি।

যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

আড়তদাররা জানান, কারফিউ শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে আড়তে।

এ বাজারে অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। সবজি নিয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে আসলে ফিরতি পথে খালি যেতে হচ্ছে ট্রাকগুলোকে। তাই দ্বিগুণ ভাড়া আদায় করছেন চালকরা। যা আসছে তা ক্রেতার চাহিদার তুলনায় কম। তাই সবজির কিছুটা দামও বেড়েছে। পাইকারিতে লাউ ৩০-৩৫, পেঁপে ৪০, শসা ৪০, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৩৫, বেগুন ৬০, চিচিঙ্গা ২৫-৩০, ঢেঁড়স ৪০, টমেটো ১৭০-১৮০, কাঁচা মরিচ ২৫০-২৬০, মিষ্টি কুমড়া ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি।

এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় নগরের কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম ৫০ টাকা ছাড়িয়েছে।

নগরের কাজীর দেউড়ি বাজারে আসা ইমরান হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার উপরে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here