সরকার দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন করেছে

0
7271

রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালসহ স্বাস্থ্যখাতের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

আজ বুধবার মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন করেছে। স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বেড়েছে। ভবিষ্যতে ক্ষমতায় এলে দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলেও জানান শেখ হাসিনা। এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here