সমাবেশের অনুমতি না পেয়ে র‌্যালির ঘোষণা শ্রমিকদলের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 3830

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (3830, 'post_views_count', '0')

0

রিপোর্টার নানা: মে দিবসের সমাবেশের অনুমতি না দিয়ে শ্রমিক শ্রেণির কণ্ঠকে সরকার  স্বব্ধ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম  এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘দেশের বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে  শ্রমিকদল প্রতিবছরের ন্যায় এ বছরও দেশের জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে শ্রমিক সমাবেশের সকল প্রস্ততি সম্পূর্ন করেছিল। সকল পর্যায়ের শ্রমিক কর্মচারিরা মে দিবস পালন করার চুড়ান্ত পর্বের সময় সরকারও পুলিশ প্রশাসন এই গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসটিতে সমাবেশ করতে না দেওয়া শ্রমিকদের রক্ত ¯œাত মহিমানিত দিবসটিকে চরমভাবে অবমাননা করা হয়েছে।’ সরকার ও প্রশাসনের এমন আচরণের তীব্র নিন্দা এবং জানিয়ে পহেলা মে সোমবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক র‌্যালি করার ঘোষণা দেন নাসিম। র‌্যালিটি জাতীয় প্রেস ক্লাব অভিমুখী করা হবে বলেও জানান তিনি। এসময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘ সরকার প্রধান নিজেই শ্রমিক দিবসের অনুষ্ঠান করবেন। অথচ এত মহিমানিত দিবসটিতে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এতে আমরা মর্মাহত। শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞা করা হয়েছে।’ শ্রমিক সমাবেশর অনুমতি না দেওয়া প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,‘ এই সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ মিটিং মিছিল কথা বলতে বাধা দেয়।  এরা বাধা দেওয়া না শূধূ ভারতের ক্ষেত্রে । ভারত হয়ে গেছে এখন নেনেওয়ালা। আর বাংলাদেশে হয়ে গেছে দেনে ওয়ালা।’ সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা মতিয়ার রহমান ফরাজী, মো. আবুল কালাম আাজদ, মো. মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here