সফরে রোযা রাখা অপছন্দনীয়

0
355

হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, হযরত রাসূলে পাক (সা:) মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি রোযা রাখেন এবং লোকেরাও তাঁর সাথে রোযা রাখে। কুরাউল গামীমে পৌঁছলে তাঁকে বলা হয়, লোকদের জন্য রোযা রাখা কষ্টকর হয়ে পড়েছে। আপনি কি করেন তারা সে অপেক্ষায় আছে। তিনি আসরের নামাযের পর এক পেয়ালা পানি চেয়ে আনালেন এবং তা পান করলেন। তখন লোকেরা তাঁর দিকে দেখছিল। ফলে তাদের কতিপয় লোক রোযা ভেঙ্গে ফেলল এবং কিছু লোক রোযা রাখল। কতিপয় লোক তখনও রোযা আছে এই কথা তার কাছে পৌছালে তিনি বলেন: এরা হল নাফরমান।

Advertisement

(তিরমিযী শরীফ-হাদীস নং-৬৬০)

(আমরা সবাই বেশি বেশি হাদীস পড়বো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here