হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) কে বলতে শুনেছেন যে, বান্দা যখন সিজদা করে তখন সেই সাথে তার সাতটি অঙ্গও সিজদা করে- ( অঙ্গসমূহ হচ্ছে) তার চেহারা, দুই করতল, দুই হাঁটু এবং দুটি পা। ইমাম তিরিমিযী (র:) বলেন: হযরত আব্বাস (রা:) কর্তৃক বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। হযরত ইবনে আববাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: নবী করীম (সা:) সপ্ত অঙ্গে সিজদা করতে এবং সিজদার সময় চুল ও কাপড় ফিরিয়ে না রাখতে আদিষ্ট হয়েছেন।
(তিরিমিযী শরীফ-হাদিস নং-২৭২,২৭৩)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে দাওয়াত পৌছে দিবো।

