সন্দেহযুক্ত দিনে রোযা রাখা অপছন্দনীয়

0
442

শাবান মাসের ২৯ তারিখে মেঘ-বৃষ্টির কারণে রমযানের চাঁদ উঠল কি না তা দেখা সম্ভব না হলে এর পরের দিনকে সন্দেহের দিন (ইয়ওমুশ শক) বলে। অনুমান বা সন্দেহের ভিক্তিতে ঐ দিন রোযা রাখা অপছন্দনীয়। কেননা এ দিনটি শাবানের ৩০ তারিখেও হতে পারে। আরবী মাস হয় ২৯ দিনে অথবা ৩০ দিনে হবে। এর কমও নয় বেশীও নয়।

Advertisement

হযরত সিলা ইব্নে যুফর (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা হযরত আম্মার ইব্নে ইয়াসির (রা:) এর নিকট উপস্থিত ছিলাম। একটি ভূনা বকরী (আহারের জন্য) উপস্থিত করা হলে তিনি বলেন, সবাই খাও। কিন্তু জনৈক ব্যক্তি দূরে সরে গিয়ে বলল, আমি রোযাদার। হযরত আম্মার (রা:) বলেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে রোযা রাখে সে আবুল কাসিম (সা:) এর সাথে অবাধ্য আচরণ করে।

(তিরমিযী শরীফ-হাদীস নং-৬৩৮) (আমরা সবাই বেশি বেশি হাদীস পড়বো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here