সন্ত্রাসীদের গুলিতে সন্তান নিহত, বাবা আহত

0
593

পূর্ব শত্রুতার জেরে নোয়াখালীতে এক সন্ত্রাসীর গুলিতে শিশু সন্তান নিহত হয়েছে আর বাবা আহত হয়েছে। ঘটনাস্থল নোয়াখালীর হাতিয়া পৌরসভার খবির মিয়ার বাজার। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুটি রাতেই মারা যায়। নিহত শিশুর নাম নীরব (১০)। তার গুলিবিদ্ধ বাবার নাম মো. মিরাজ উদ্দিন (৩২)।

Advertisement

নীরব স্থানীয় রহমানিয়া ফাজিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবির মিয়ার বাজারে জিন্নুর নামে এক সন্ত্রাসী মিরাজ ও তার শিশু সন্তানের ওপর হামলা চালায়। জিন্নুর এলোপাতাড়ি গুলি ছুড়লে এতে ছেলেসহ বাবা গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নেওয়া হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। সেখানে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশু নীরবকে মৃত ঘোষণা করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বলেন, জিন্নুর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার সঙ্গে মিরাজের বিরোধ ছিল। পূর্বশত্রুতার জের ধরে এই গুলির ঘটনা ঘটেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here