শ্রীনগর ষোলঘরে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমি দখলের পায়ঁতারা অসহায় পরিবারের থানায় অভিযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 78088

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (78088, 'post_views_count', '0')

0

শ্রীনগর প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর শ্রীনগর উপজেলায় ষোলঘর ইউনিয়নে পাকিরাপাড়া গ্রামে ভূমিদস্যু কর্তৃক ভূমিহীন রাহিমা বেগম নামের এক অসহায় গরিবের বন্দোবস্তকৃত সরকারি জমি দখলের পায়ঁতারার ঘটনা ঘটেছে।

Advertisement

বাংলাদেশ সরকার কর্তৃক মুন্সিগঞ্জ জেলা ডিসি-২৩/২১-২২ নং এসি-০২/২১-২২নং বন্দোবস্ত কেসের মাধ্যমে শ্রীনগর সাবরেজিষ্ট্রি অফিসের ০৩/০৯/২৩ তারিখের ৯৪৪৪৪/২৩ নং রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে ৯৯ বছরের জন্য ৫শতক জমি কবুলিয়াত দলিল মূলে স্থায়ী বন্দোবস্ত পায় রাহিমা বেগম। বন্দোবস্ত পাওয়ার পর থেকেই জমিটি একই গ্রামের কিছু প্রভাবশালী লোকের নজরে পড়ে।তারা অসহায় রাহিমা বেগমকে নানান ভাবে হয়রানি করে আসতেছিল।

গত ৮ফেব্রুয়ারি রাত ৭টার সময় রাহিমা বেগমের ভাড়া বাসায় গিয়ে বিবাদীগন অকথ্য ভাষায় গালাগালি করে।গালাগালির জবাব দিতে গেলে কিল ঘুষি ও লাথি মেরে এক পর্যায়ে মাটিতে ফেলে দিয়ে হত্যার হুমকি দেয়।একসময় তার ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে রাহিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ব্যাপারে এলাকার প্রভাবশালী ১/সুরুজ (৪৮),২/মিয়া চান(৫৫),৩/মিরাজ উভয় পিতা রশিদ বেপারী,৪/রাকিব (২৫)পিতা সুরুজ সর্বসাং পাকিরাপাড়া অজ্ঞাত আরো কয়েকজন ভূমিদস্যুদের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বাদী রাহিমা বেগম বলেন,আমি স্বামীহারা একজন অসহায় মানুষ বিবাদীরা গায়ের জোরে অনেকদিন ধরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বন্দোবস্তকৃত জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। উল্লেখিত ব্যক্তিরা আমার পরিবারকে ওই বন্দোবস্তের জমি থেকে বিতাড়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্তসহ আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাফফাত আরা সাঈদ বলেন,রাহিমা বেগমকে আমাদের অফিসে একটি আবেদন করতে বলেছি,তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শ্রীনগর থানার এসআই ওবায়দুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here