শ্রমিকলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28988

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28988, 'post_views_count', '0')

0

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শ্রমিকলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক (২৬) কেওয়া পশ্চিমখন্ড এলাকার হাফিজুল ইসলামের ছেলে।

Advertisement

তিনি শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছিল বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কেওয়া পশ্চিমখন্ড এলাকায় ওমর ফারুকের বাড়ির পাশ থেকে দুইটি পিকআপযোগে কয়েকজন লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় কড়ইতলা এলাকায় কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পরে সেখানে ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here