শুধু টাকার পেছনে না ছুটে মানুষের সেবা করুন : রাষ্ট্রপতি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42577

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42577, 'post_views_count', '0')

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আইনজীবীদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমাজ ও রাজনীতিতে অতীতে আইনজীবীদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ও ঐতিহ্য ছিল আজ তা অনেকটাই মস্নান হয়ে গেছে। আইনজীবীদের ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে  ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, শুধু টাকার পেছনে না ছুটে মানুষের সেবা করুন।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আগে যারা সংসদ সদস্য হতেন, তাদের একটা বড় অংশই ছিলেন আইনজীবী। তারা সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিতেন। কিন্তু বর্তমানে নানা অবক্ষয়ের কারণে সেটা আর দেখা যায় না।’ পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭০ সালের পার্লামেন্টে আইনজীবীর সংখ্যা ছিল ৫১ ভাগ। অষ্টম সংসদে ছিল মাত্র ৩৩ জন। এখন হয়তো তা আরও কম।’

তিনি বলেন, আইনজীবীরা সমাজে ইদানিং পিছিয়ে রয়েছেন। জনগণের সঙ্গে তাদের আচরণগত কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। জনগণের ওপর আস্থা রেখে মামলা পরিচালনায় বিচারপ্রার্থীদের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে মন্তব্য করে রাষ্ট্রপতি বিচারপ্রার্থীরা যাতে ন্যায্যবিচার পায় সেভাবেই আইনের সেবা প্রদানের জন্য আইনজীবীদের পরামর্শ দেন।

আইনজীবীদের রাজনৈতিক ও সামাজিকভাবে নেতৃত্ব প্রসঙ্গে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, এককালের খরস্রোতা নরসুন্দা নদী এখন আর আগের অবস্থানে নেই। অধিকাংশ পুকুরও ভরাট হয়ে গেছে। অথচ বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হলে তা রোধ করা কঠিন হয়ে পড়বে। তিনি এ বিষয়ে পরিবেশ আইন সম্পর্কে সচেতন করতে স্থানীয় প্রশাসন, আইনজীবীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কিশোরগঞ্জ বারের সদস্য আইনজীবীর বিরুদ্ধে কোনো ঘটনায় মামলা হলে অন্য আইনজীবীরা তার পক্ষে অবস্থান নেন এমনটি উচিত নয় মন্তব্য করে রাষ্ট্রপতি সাধারণ মানুষেরা যাতে সহজে আদালতের মাধ্যমে  সেবা পেতে পারেন সেজন্য তিনি জেলা বারের ওকালতনামার ফি কমানোর পরামর্শ দেন।

এছাড়া রাষ্ট্রপতি নিজের কিশোরগঞ্জে দীর্ঘদিন আইন  পেশায় নিয়োজিত থাকার উদাহরণ দিয়ে সিনিয়র আইনজীবীদের বারের সমস্যা ও নবীন আইনজীবীদের সঠিক আইনগত পরামর্শ ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এর আগে রাষ্ট্রপতি আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ১০ তলাবিশিষ্ট রাষ্ট্রপতি আবদুল হামিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি জেলার বিচারকদের সঙ্গে আইনি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এক সপ্তাহের সরকারি সফরে বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে এসেছেন। ১৫ অক্টোবর পর্যন্ত তিনি তাড়াইল ও কিশোরগঞ্জ সদর ছাড়াও নিজের সাবেক সংসদীয় এলাকার তিন উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম সফর করবেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল আলম সহিদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহতেশামুল হক জুয়েল, অ্যাডভোকেট নাযমুন নাহার মলি প্রমুখ। অনুষ্ঠানে আইনজীবী সমিতি ও স্থানীয় বিচারকদের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে  ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

এ সময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পিপি শাহ আজিজুল হক, স্পেশাল পিপি এম এ আফজল, জেলা বারের সদস্যসহ বিভিন্ন সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here