শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নতুন সুপারিশ করেছে

0
536

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নতুন সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এতে বলা হয়েছে, ছাত্রীদের যৌন হয়রানি রোধে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে অভিযোগ বাক্স রাখতে হবে।

Advertisement

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, বেগম ফজিলাতুননেছা, মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান এবং সৈয়দা রাশিদা বেগম অংশ নেন। বৈঠকে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প, ডিএনএ ল্যাব এবং বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। ডিএনএ ল্যাব ও বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ বিষয়ক সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুল আজিজকে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- এ এম নাঈমুর রহমান, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম। অন্যদিকে এ এম নাঈমুর রহমানকে আহ্বায়ক করে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প বিষয়ক অপর একটি সাব-কমিটি গঠন করা হয়। এই সাব-কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম। কমিটি জয়িতা টাওয়ারের কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here