শাহরুখের দায়িত্বে ট্রাম্প ইবানার সম্মানে…

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11257

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11257, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প তিন দিনের সফরে বর্তমানে ভারতে রয়েছেন। ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে শুরু হওয়া ‘গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে’ (জিইসি) অংশ মঙ্গলবার (২৮ নভেম্বর) হায়দরাবাদ পৌঁছেছেন তিনি।

Advertisement

ভারত সরকার ইভাঙ্কার জন্য জমকালো নৈশভোজের আয়োজন করেছে। হায়দরাবাদের ফলকনামা প্যালেসে এই নৈশভোজ আয়োজনের দায়িত্ব নিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সেখানে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নৈশভোজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ভারতের জনপ্রিয় তারকা শিল্পীরা এতে অংশ নেবেন। এরই মধ্যে শাহরুখ জমকালো এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজকীয় নৈশভোজ আয়োজনের পরিকল্পনা সম্পন্ন করেছেন। শাহরুখ ইভাঙ্কার জন্য আয়োজিত নৈশভোজের মেন্যুতে মোরগ পিস্তা কা সালান, সীতাফল কুলফি, দই কাবাব, গোশত সিকমপুরি কাবাব ও কুবানি কে মালাই কোফতা রেখেছেন।

এদিকে এক টুইট বার্তায় ভারতের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধতা ব্যক্ত করেছেন ট্রাম্প কন্যা। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের বক্তৃতার একটা বড় অংশ জুড়েও ছিল ভারতের প্রতি মুগ্ধতা। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে’ (জিইসি) এর উদ্বোধন যাতে ইভাঙ্কার হাতে হয়, সেই অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here