শাস্তিপ্রাপ্ত ৪০ শতাংশ পুলিশ ট্রাইব্যুনাল থেকে মুক্তি পায়: শহিদুল হক

0
942
স্টাফ রিপোর্টার: বিভাগীয় মামলায় শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের ৪০ শতাংশের অধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পান বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

পুলিশ সদর দফতরে রবিবার দুপুরে পুলিশ সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং তিনি তথ্য জানান।

Advertisement

আইজিপি শহিদুল হক বলেন, ‘কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য প্রশাসনিক ট্রাইব্যুনালসহ আদালতে আপিল করতে পারেন। বিগত ৫ বছরে মোট ৭০৯ পুলিশ সদস্য বিভাগীয় শাস্তির আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন। এদের মধ্যে ২৯৩ জন আপিল করে দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন। যা ৪০ শতাংশের অধিক।’

তিনি বলেন, ‘এ থেকে বোঝা যায় আইনশৃঙ্খলার বিষয়ে আমরা কত কঠিন। আমরা সহজে ছাড় দেই না।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here