শার্শায় ফজর নামাজ শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 80101

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (80101, 'post_views_count', '0')

0

বেনাপোল প্রতিনিধি: ফজরের নামাজ শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স(৬৫) নামে দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত নাসির উদ্দীন উত্তর বুরুজবাগান গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে।তিনি নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসারপ্রাপ্ত সহকারি অধ্যাপক ছিলেন। আলী বক্স ঝিকরগাছার গোডাউন কলোনী এলাকার মৃত শামস গাজীর ছেলে।

তিনি জাপান বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, তারা দুজন প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ আদায় করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে সড়ক দিয়ে হেটে বাড়ী ফিরছিলো।

এসময় পেছন দিক থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয় । এতে তাদের মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দাস জানান,মরদেহ গুলো ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here