শাবানা এতকাল পরপুরুষকে আলিঙ্গনে ‘পাপ’ কামিয়ে তা মোচন করতে হজে যাচ্ছেন

9

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 6249

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (6249, 'post_views_count', '0')

0

বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এক সময়ের ঢাকার জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার কঠোর সমালোচনা করেছেন। স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, ‘শাবানা এতকাল পরপুরুষকে আলিঙ্গন করে, তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে যে ‘পাপ’ কামিয়েছেন, তা মোচন করতে হজে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন।’ তিনি আরো লিখেন, ‘শাবানা এখন আর অভিনয় করেন না, এখন তিনি বোরখা পরেন। ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় একযুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন। যুক্তরাষ্ট্রে ভালো কিছু শেখেননি শাবানা। তিনি বেহেশতে যেতে চান।’

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here