শাবান মাহমুদ বিএফইউজের মহাসচিব

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23964

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23964, 'post_views_count', '0')

0

তাসমিয়া ‍ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ১৯৬০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাবান মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল পেয়েছেন ৭০০ ভোট। তবে সভাপতি পদের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এছাড়া ১১০৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা।

Advertisement

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. উৎপল কুমার সরকার পেয়েছেন ৭৫৫ ভোট। যুগ্ম-মহাসচিব পদে আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ এবং দফতর সম্পাদক পদে বরুণ ভৌমিক নয়ন নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ মামুনূর রশিদ (৮৬৬), নূরে জান্নাত সীমা (৭১০), সেবিকা রানী (৬২১), খায়রুজ্জামান কামাল (৬১৮)। প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেনের পক্ষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রতন এ ফল ঘোষণা করেন। এর আগে শুক্রবার (১৩ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ঢাকায় তিন হাজার ২৪৯ ভোটারের মধ্যে এক হাজার ৯১৮ জন তাদের ভোটা দেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া ও বগুড়ার ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, গত ৬ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রম আদালতের নির্দেশে নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ ৫ জুলাই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে স্থগিতাদেশ প্রত্যাহার হলে ১৩ জুলাই নির্বাচনের দিন ঘোষণা করা হয়।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here