শাকিব-অপুর ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য নয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 3201

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (3201, 'post_views_count', '0')

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (3203) ORDER BY meta_id ASC

শাকিব খানের সঙ্গে বিয়ে, সংসার ও সন্তান নিয়ে অপু বিশ্বাস সোমবার বিকেলে মুখ খোলার পর থেকেই আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শবনম বুবলিও। শাকিব ও অপুর সংসারে সম্পর্কের টানাপোড়েনের কারণ হিসেবে বারবার উঠে আসে এই নায়িকার নাম। সেদিন তাঁর সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাঁকে। গতকাল সকালে ফোন ধরেন তিনি।

Advertisement

shakib-bubly1
বুবলি প্রথম আলোকে বলেন, ‘গতকাল (সোমবার) সারা দিন যে বিষয় নিয়ে আমার সঙ্গে সাংবাদিকেরা কথা বলার চেষ্টা করেছেন, সেটা নিয়ে কথা বলার আমি কেউ নই। সবাই আমার মন্তব্য জানতে চাইছেন। এখানে ঘটনাটা যাঁদের নিয়ে হচ্ছে, এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। সে কারণে ব্যাপারগুলো এড়িয়ে গেছি এবং এখনো যাচ্ছি।’
এর আগে গতকাল সকাল ১০টায় ফেসবুকে একটি পোস্ট দেন বুবলি। এ ব্যাপারে বুবলি বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ফোন করছে, আমি ফোন ধরছি না। আমি ফোন ধরে যদি একটা কথা বলি, হয়তো বা এটা অনেকে ভিন্ন উপায়ে উপস্থাপন করতে পারেন। অবশ্য অনেকে ঠিক যেটা বলছি, সেটাই লিখছেন। আবার অনেকে বাজার কাটতির জন্য বক্তব্য রসাল করে উপস্থাপন করছেন। আমার স্ট্যাটাস দেওয়ার মূল কারণ, আমার ছবিটা নিয়েও কথা এসেছে। অপু বিশ্বাস নিজেই আমার ছবির বিষয়ে কথা বলেছেন, তাই স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছি।’
বুবলি বলেন, ‘আমি অপু বিশ্বাসের বিপক্ষে কিছুই বলিনি। আমি শুধু তার কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেছি। আমারও প্রশ্ন, সে এত দিন কেন বলল না। একজন সাধারণ মানুষ হিসেবে এমন কথা আমরা বলতেই পারি।
‘আসলে শাকিব খান-অপু বিশ্বাস কী ভাবছেন, কী বলতে চাইছেন—তা নিয়ে কথা বলার আমি কে? আমি চাইছি নিজের কাজগুলো নিয়ে ভাবতে। আমি শুরু থেকেই বলছি, শাকিব-অপুর বিষয়টি পুরোপুরি তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। শাকিব খানের সহকর্মী হিসেবে কথা বলছি। আমরা চাইলেই সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here