লোহাগাড়ায় কিশোর গ্যাং লিডার জাহেদ গ্রেফতার

0
562

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়ায় জাহেদুল ইসলাম নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পদুয়া বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে পদুয়ার ওয়াজ উদ্দিন পাড়ার মৃত ছালেহ আহমদের ছেলে। সূত্র জানায়, দীর্ঘদিন পদুয়া এলাকায় বিভিন্ন কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছিলেন। সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে এএসআই আবদুর রহমান ও এএসআই শিপকসহ লোহাগাড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। এলাকায় জাহেদুল ইসলাম উপজেলা যুবলীগের সদস্য পরিচয় দিতেন।

Advertisement

তবে যুবলীগের কোন পর্যায়ের কমিটির সাথে তার কোন  প্রকার সম্পৃক্ততা নেই বলে জানান উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন। উল্লেখ্য, তিনি পদুয়া ইউপি চেয়ারম্যানের ছোট ভাই ।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাহেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here