লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২০,০০০ পিছ ইয়াবা উদ্ধার, আটক-২

0
728

মোঃ সেলিম উদ্দীনঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে দুই মাদক পাচারকারী আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০,০০০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Advertisement

১৫ সেপ্টেম্বর সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো!হয়েছে জানান লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ জাকের হোসাইন মাহমুদ।

আটককৃত মাদক পাচারকারীরা হলেন, কক্সবাজার জেলা সদরের ছনখোলা এলাকার আব্দুর শুক্কুরের পুত্র আব্দুল আজিজ (২১) ও উখিয়া থানার শীলছড়ার এলাকার মৃত মীর আহম্মদের পুত্র মোহাম্মদ কামাল। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে প্রথমজনকে ১০টায় এবং দ্বিতীয় জনকে ১১টার  দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জের সম্মুখে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে পৃথকভাবে ২০,০০০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক করে।

আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here