লালমাইয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালিত

0
480

মোস্তফা কামাল মজুমদার, লালমাই ১০ জানুয়ারি সোমবার বিকাল ৪ঘটিকায় লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ গ্লোবাল টাওয়ারে ববি রেষ্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (BHRC) ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ড.সাইফুল ইসলাম দিলদার এর জন্মদিন জমকালো ভাবে উদযাপন করা হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশনের লালমাই উপজেলা শাখার নির্বাহী সভাপতি ডাঃএম রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সারওয়ার।আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মাহমুদুল হাসান রুম্মান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের লালমাই শাখার সভাপতি ও কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃজয়নাল আবেদীন জয়,কমিশনের আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি ও ডি বি সি চ‍্যানেলের জেলা প্রতিনিধি মোঃনাসির উদ্দিন চৌধুরী,সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন মনির,সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,আইন সম্পাদক সাহাবুদ্দিন শামীম,প্রচার সম্পাদক আবুল কালাম।

Advertisement

এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের লালমাই শাখার সাধারণ সম্পাদক কাজী রেজাউর রহমান রাজীব,সহ-সভাপতি ডাঃমইন উদ্দিন,মোঃজাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আদম সফিউল্লাহ,আনোয়ার হোসেন সোহেল,সাংগঠনিক সম্পাদক ডাঃশাহজালাল,আবদুর রহমান,অর্থ সম্পাদক আবদুর রহমান,দপ্তর সম্পাদক সফিকুর রহমান শাহিন,সদস‍্য এডভোকেট মাহমুদুল হাসান, মোহাম্মদ আনোয়ার হোসেন,নুরহোসেন,নুরুজ্জামান সুজন,মোঃজয়নাল আবেদীন,মাষ্টার শাহ্জাহান,কামাল হোসেন,হাসিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই উপজেলার সহ সভাপতি গাজী হাবিব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here