লালমাইয়ে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত 

0
209

মোস্তফা কামাল মজুমদার: “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো “

Advertisement

এ স্লোগান নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন, লালমাই উপজেলা কতৃক আয়োজিত ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা প্রাঙ্গণ থেকে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে।

২রা মার্চ শনিবার বেলা ১১টায় লালমাই উপজেলা প্রাঙ্গেণে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবসে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কমিশনার কাজী আক্তার হোসেন,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয়,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফরহাদুল আলম খাঁন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: ফজলে রাব্বি,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, লালমাই উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মনির হোসেন, সহ-সভাপতি মো: আবদুল মতিন, প্রেস ক্লাবের যুগ্ম অর্থ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোরের জেলা প্রতিনিধি মো: রবিন মজুমদার, আনসার ভিডিপির মো: রাসেল,উপজেলা নির্বাচন কমিশন অফিসের মো: সুজন,মো:পারভেজ হোসেন, মোসা: নূপুর বেগম সহ ভোটার হতে ইচ্ছুক আবেদনকারীগন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here