লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (২৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাটে ছোট নদী,খাল এর অবৈধ দখলদার উচ্ছেদ কাযক্রম শুরু হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড এর সহায়তায় এবং জেলা পানি সম্পদ উন্নয়ণ ও ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সকালে জেলার মহেন্দ্রনগর নিস্কাশন খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাশেদুল হক প্রধান,নির্বাহী ম্যাজিষ্ট্রেট টি এম রাহসান কবীর,উপ সহকারী প্রকৌশলী মহিবুল ইসলাম,আব্দুল কাদের সহ পানি উন্নয়ণ বোর্ডের লোকজন উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে সরকারী জমি অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম
Advertisement
Advertisement

