লক্ষ্মীপুরের রায়পুরে কোটাবিরোধী আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, গ্রেফতার-১

0
652

এস এম আওলাদ হোসেনঃ লক্ষ্মীপুরের রায়পুরে কোটাবিরোধী আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মোঃ জুবায়ের হোসেন (২২) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার (৭জুলাই) সকালে রায়পুর উপজেলার মিতালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এর আগে রায়পুর থানার এসআই মোতাহের হোসেন বাদী হয়ে থানায় তথ্য প্রযুক্তি আইনে এ মামলা দায়ের করেন। মোঃ জুবায়ের হোসেন রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের ট্যাংগুয়ার চর এলাকার মাওঃ আবদুল কাদেরের ছেলে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া বলেন, কোটাবিরোধী আন্দোলনের শুরু থেকে সে কোটাবিরোধী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিতালী বাজার এলাকা থেকে মোঃ জুবায়ের হোসেনকে গ্রেফতার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here