লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

0
456

লক্ষ্মীপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। (আজ) মঙ্গলবার ভোর ৫.৫৬ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল স্মৃতি ফলকে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পন করেন।

Advertisement

এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন,জেলা আওয়ামী লীগ, লক্ষ্মীপুর প্রেসক্লাব,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট,লক্ষ্মীপুর বিশ্ব বিদ্যালয় কলেজ,সরকারী মহিলা কলেজ ও বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তরসমুহ, এনজিও, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় বাগবাড়ীস্থ গনকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ দিকে সকালে জেলা স্টেডিয়াম মাঠে সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ণাঢ়্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here