লক্ষ্মীপুরে পৃথক ভাবে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0
637

খালেদা জিয়ার মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে পৃথক ভাবে বিএনপির বিক্ষোভ কর্মসুচি পালন করছে নেতাকর্মীরা।

Advertisement

 

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু,সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা হিরু চেšধুরী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রিটন, সদর উপজেলার যুবদলের সভাপতি খালেদ মো. আলী কিরন,পৌর যুবদলের সাধারন সম্পাদক সৌরভ হোসেন ভূলু,ছাত্রদল নেতা মোসাদ্দেক হোসেন বাবর প্রমুখ।

অপরদিকে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে পৃথকভাবে বিএনপির অপর অংশের নেতাকর্মীরাও বিক্ষোভ কর্মসুচি পালন করে। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাফিজুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ভইয়া, সদর বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু,যুবদলের সাংগঠনিক সম্পাদক রশিদুল হাসান লিংকন,জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক মাহাবুবুল আলম মামুন প্রমুখ।এসময় জেলা-উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here